টাটা এবার মাইন প্রতিরোধক গাড়ি তৈরি করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শীর্ষস্থানীয় মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস এবার তৈরি করছে মাইন প্রতিরোধক গাড়ি।টাটা মোটরস দেশের সামরিক ও আধাসামরিক বাহিনী এবং পুলিশের জন্য এ গাড়ি তৈরি করবে।টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক পি এম তেলাঙ রাজধানী নয়াদিল্লিতে গত মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সেনাবাহিনীর জন্য টাটা মোটরস মাইনপ্রুফ গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে।টাটা মোটরস ইতিমধ্যে ভারতের সেনাবাহিনীর জন্য বুলেটপ্রুফ গাড়িও তৈরি করেছে। সে অনুযায়ী টাটা শিগগিরই সামরিক বাহিনীতে এক হাজার বুলেটপ্রুফ গাড়ি সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ১৯৫৮ সাল থেকে এ পর্যন্ত টাটা মোটরস ভারতের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীতে মোট এক লাখ ২০ হাজার গাড়ি সরবরাহ করেছে।