টাটা ও এইচএসটিসি যৌথভাবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টাটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এইচএসটিসি লিমিটেড একটি পারস্পরিক অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় টাটা বাংলাদেশে ই-গভর্নেন্স ও বিভিন্ন খাতের অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করতে এইচএসটিসিকে কারিগরি সহযোগিতা দেবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এইচএসটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী ও টাটার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাজেশ জুমানি উপস্থিত ছিলেন। টাটা বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিভিন্ন উন্নয়নকাজে এইচএসটিসি লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে। বিজ্ঞপ্তি।