টাটা কনসালট্যান্সি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের মধ্যে গতকাল মঙ্গলবার এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরএফ) সফটওয়্যার ক্রয়-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।বাংলাদেশ রেলওয়ে সংস্কার প্রকল্পের পরিচালক মো. আবু তাহের এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, কলকাতার ভাইস প্রেসিডেন্ট তন্ময় চক্রবর্তী এই চুক্তিতে সই করেন।এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের আর্থিক, স্থায়ী সম্পদ, মানবসম্পদ, জমিজমা ও পে-রোল ব্যবস্থাপনা এবং পণ্য ও সেবা সংগ্রহসহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যাবলী ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন সাধিত হবে বলে আশা করা হচ্ছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তহিদুল আনোয়ার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।