টাটা ন্যানোর বিক্রি কমেছে ৮৫ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানোর বিক্রি চলতি বছরের নভেম্বরে ৮৫ শতাংশ কমে গেছে। ন্যানোর নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরসের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।টাটা মোটরস অবশ্য দাবি করেছে, ভারতে গাড়ি ক্রয়ে ঋণসুবিধার প্রক্রিয়া জটিল হয়ে যাওয়ায় ন্যানোর বিক্রি কমে গেছে।এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, সম্প্রতি কয়েকটি ন্যানো গাড়িতে আগুন লাগা এবং দাম বেড়ে যাওয়ায় এর বিক্রি কমে গেছে।টাটা মোটরস বলেছে, চলতি বছরের নভেম্বরে টাটা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রায় ৫৪ হাজার ৬২২টি গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের জাগুয়ার ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়ির বিক্রি ক্রমাগত বেড়েই চলেছে।