টানা তিন দিন বৃদ্ধির পর শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন মূল্যবৃদ্ধির পর দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার মূল্যপতন ঘটেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ। নতুন সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের দরপতনই সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংক খাতের প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে ৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছিল। ফলে ওই দিন বেশির ভাগ কোম্পানির দরপতন সত্ত্বেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেখানে গতকাল ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে পৌনে ৩ শতাংশ কমে গেছে।

কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সূচকে পতনে যে ১০টি কোম্পানি বড় ধরনের প্রভাব ফেলেছে, তার মধ্যে ছয়টিই ছিল ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে বাজার বেশ নিচে ঘুরপাক খাচ্ছিল। সেখান থেকে গত কয়েক দিনে কিছুটা বৃদ্ধি হয়েছে। এই অবস্থায় গতকাল বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।

মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, বাজেট ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছে, যা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। তবে বাজেট সামনে রেখে বাজার নিয়ে খুব বেশি আশা করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ঢাকার বাজারে ব্যাংকিং খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৬ কোটি টাকা। মঙ্গলবার তা কমে নেমে এসেছে ৪০ কোটিতে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূল্যবৃদ্ধির পর সোমবার লেনদেনের শীর্ষে থাকা ব্যাংকিং খাতে বিনিয়োগ হওয়া অর্থ আটকে যায়। এটি লেনদেন কমে যাওয়ার অন্যতম কারণ। ওই দিন যেসব বিনিয়োগকারী ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন, তাঁদের ওই সব শেয়ার আগামী সপ্তাহে বিক্রয়যোগ্য হবে। এর আগে যদি এ খাতে দরপতন ঘটে, তাহলে অনেকে লোকসানে পড়বেন। আর লোকসানে কোনো বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে রাজি না হলে বিনিয়োগের পুরো অর্থই এসব শেয়ারে আটকে যেতে পারে।

ঢাকার বাজারে গতকাল  লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫২ কোটি টাকা কম।

এদিকে শেয়ারে মালিকানা নির্ধারণী তারিখের পর (রেকর্ড ডেট) মঙ্গলবার স্বাভাবিক লেনদেনে ফেরা নয়টি কোম্পানিই পতনের শীর্ষ দশের তালিকায় ছিল।

চট্টগ্রামের বাজারে দিন শেষে সিএসইতে প্রায় ৪৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।:n:

>আলু, মধু, বাঁশ ইত্যাদি।

বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আরও কিছু সীমান্ত হাট স্থাপনের বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’ 

প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা ও ভারতের বালাট সীমান্তে যে হাট স্থাপিত হয়েছে, তা চালু রয়েছে। প্রতি মঙ্গলবার এই হাট বসে। বাংলাদেশি পণ্যের মধ্যে থাকে প্রধানত সবজি ও পোশাক। আর ভারতীয়রা নিয়ে আসে সুপারি, জিরা, সাবান ও ছাতা।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, এখানকার সীমান্ত হাটটি এখনো জমে উঠতে পারেনি। বাংলাদেশিরা প্লাস্টিকের পণ্য ও কাপড় নিয়ে হাটে যান। আর ভারতীয়রা নিয়ে আসেন মূলত মসলা। কিন্তু দুই থেকে তিন কেজির বেশি পণ্য কেউ আনতে পারেন না। বিজিবি ও বিএসএফ এতে বাধা দেয়। তা ছাড়া মুদ্রা বিনিময়ের বিষয়টিরও কোনো সুরাহা হয়নি। হাটে আসা-যাওয়াকারী ব্যক্তিরা প্রায়ই বলে থাকেন, বিএসএফ ও বিজিবি সদস্যদের অতিরিক্ত নজরদারিই হাট জমে না ওঠার অন্যতম কারণ। কিছু চোরাকারবারিও হাট সচল হতে না দেওয়ার জন্য তৎপর রয়েছে।