টানা তৃতীয়বারের মতো সেরা ব্র্যান্ড এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যান্ড ফাইন্যান্স ব্যাংকিং ৫০০ রেটিংয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থানে রয়েছে এইচএসবিসি। ২০১০ সালের এ তালিকায় ব্র্যান্ড মূল্যায়নে এইচএসবিসি সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।এর পাশাপাশি এইচএসবিসির ব্র্যান্ড মূল্যমানও ১২ শতাংশ বেড়ে দুই হাজার ৮৫০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।সংস্কৃতি, সমাজ ও গ্রাহকভেদে বিশ্বব্যাপী বৈচিত্র্যকে সম্মান দেখানো, আর সতর্ক ও সুচিন্তিত আর্থিক ব্যবস্থাপনাই এইচএসবিসির অব্যাহত ব্র্যান্ড নেতৃত্বের প্রধান কারণ বলে মনে করেন বাংলাদেশে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ।ব্র্যান্ড ফাইন্যান্স ব্যাংকিং ৫০০ চার বছর ধরে বিশ্বের নেতৃস্থানীয় ফিন্যানশিয়াল ব্র্যান্ডগুলোর মূল্যমান বিচার করে রেটিং প্রকাশ করে আসছে। ব্র্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী ডেভিড হেই বলেন, ‘বিনয়ী দৃষ্টিভঙ্গি, চমত্কার পণ্য, অসাধারণ সেবা আর অভিনব বিজ্ঞাপনী প্রচারণা এইচএসবিসিকে এ অবস্থানে নিয়ে এসেছে।’ বিজ্ঞপ্তি।