টানা দশমবারের মতো এশিয়ার সেরা ব্যাংকের পুরস্কার পেল সিটিগ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিগ্রুপ অ্যাসেট ম্যাগাজিনের বিবেচনায় টানা দশমবারের মতো এশিয়ার সেরা ব্যাংক নির্বাচিত হয়েছে।এ পুরস্কার প্রসঙ্গে অ্যাসেট ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটের মধ্যেও সিটি এ অঞ্চলে তার ব্যবসায় বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে গেছে। সমন্বিত ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সিটি বাণিজ্যিক, বিনিয়োগ ও লেনদেন ব্যাংকিং এবং ব্যবসায় সম্প্রসারণ করে শক্তিশালী অবস্থান বজায় রেখেছে।সিটি চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে সেরা ব্যাংক, ভারতে সেরা বিদেশি ব্যাংক এবং হংকংয়ে সেরা ইকুইটি হাউসের পুরস্কারও লাভ করেছে। এ ছাড়া সিটি বিভিন্ন দেশে আরও কয়েকটি পুরস্কার পেয়েছে। বিজ্ঞপ্তি।