টানা পতনের পর বাড়ল সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় কর্ম দিবস পতনের পর আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন সামান্য কমেছে দুই বাজারে। ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪০৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে মোট ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টিরই দাম বেড়েছে; কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৪৯ কেটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আরগন ডেসিমস, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, পূবালী ব্যাংক, বিএসসিসিএল, এনভয় টেক্সটাইল, সানলাইফ ইনস্যুরেন্স ও কেপিসিএল।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬৮ পয়েন্টে। আজ সিএসইতে মোট ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম বেড়েছে; কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।