টানা মন্দায়ইউরো অঞ্চল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অব্যাহত মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ইউরো অঞ্চল। পরপর দুই প্রান্তিক অর্থনীতির প্রবৃদ্ধি না ঘটে সংকোচন ঘটলে তখন কোনো দেশ মন্দায় পতিত হয়েছে বলে ধরে নেওয়া হয়।২০১১ সালের প্রথম প্রান্তিক থেকে প্রবৃদ্ধির হার কমতে থাকে, যা শেষ প্রান্তিকে এসে নেতিবাচক হয়ে পড়ে। এর পরের অর্থাৎ ২০১২ সালের প্রথম প্রান্তিকে শূন্য প্রবৃদ্ধি হয়। আর পরের দুই প্রান্তিকে আরও সংকোচন ঘটে, যা তুলে ধরা হয়েছে এএফপির গ্রাফিকসে। উল্লেখ্য, ইউরোপের যে ১৭টি দেশ অভিন্ন বিহিত মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, তাদের একত্রে ইউরো অঞ্চল বলা হয়।