টানা সাত মাস ধরে ভিয়েতনামের মূল্যস্ফীতি কমেছে
ভিয়েতনামের মূল্যস্ফীতির হার টানা সাত মাস ধরে কমছে। এ বছর মার্চ মাসে এসে মূল্যস্ফীতির হার হয়েছে ১৪ দশমিক ১৫ শতাংশ। ফেব্রুয়ারিতে এই হার ছিল ১৬ দশমিক ৪৪ শতাংশ।মার্চ মাসে মূল্যস্ফীতির হার চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। তবে প্রান্তিক হিসাবে মূল্যস্ফীতির হার এখনো কিছুটা বেশি।বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মূল্যস্ফীতির হার হয়েছে ১৫ দশমিক ৯৫ শতাংশ।ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত এই মূল্যস্ফীতির হার নিম্নমুখী হওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।তবে বিশ্লেষকেরা বলছেন, এক দিকে মূল্যস্ফীতি কমিয়ে আনা, অন্য দিকে উচ্চহারে প্রবৃদ্ধি বজায় রাখার বিষয়ে নীতিনির্ধারকেরা যতখানি আশাবাদী, বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন।গত বছর ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯০ শতাংশ। এ বছর সরকার ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সম্প্রতি সময়ে পূর্ব এশিয়ার যে কয়টি দেশ উচ্চহারে মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করেছে, তাদের মধ্যে ভিয়েতনাম অন্যতম। সে তুলনায় প্রবৃদ্ধির হার অনেকটা কম। সূত্র: রয়টার্স