টানা হরতালে ক্ষুব্ধ এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান হরতাল কর্মসূচির মধ্যে নতুন করে আবারও হরতাল ডাকায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এফবিসিসিআই বলেছে, বিচারিক বিষয়ে জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালে নাগরিক জীবন, উৎপাদনব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এর ওপর আবার ৪৮ ঘণ্টার হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আরও বিঘ্নিত হবে। লাগাতার হরতাল কর্মসূচি অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যাহত করবে। দেশের অর্থনীতিকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে হরতালের মতো কর্মসূচি।