টানা ১৩ বারের মতো পুরস্কার পেল এমিরেটস্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস্ আবারও বিশ্বের সেরা ইনফ্লাইট বিনোদন পুরস্কার পেয়েছে। এ নিয়ে টানা ১৩ বারের মতো ‘স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-২০১৭’ শীর্ষক পুরস্কারটি পেল এমিরেটস্ । এ ছাড়া প্রথম শ্রেণিতে আরামদায়ক উপকরণের জন্য এমিরেটস্ সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। ১০৫টি দেশের ১ কোটি ৯৮ লাখ গ্রাহক এ বছরের পুরস্কার বিজয়ী নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন। বিশ্বের ৩২০টি এয়ারলাইন বা বিমান সংস্থাকে তাদের ২০১৬ সালের আগস্ট থেকে চলতি ২০১৭ সালের মে পর্যন্ত সময়ে উড্ডয়নকালীন বিনোদন কার্যক্রমের ভিত্তিতে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা-আইস ২০০৩ সালে শুরু হয়। বর্তমানে এই ব্যবস্থায় আড়াই হাজারের বেশি চ্যানেল রয়েছে। বিজ্ঞপ্তি