টালমাটাল পণ্যবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী বছরে বিশ্ব অর্থনীতির শ্লথগতি ও অনিশ্চয়তার প্রভাব পড়েছে বিশ্ব পণ্যবাজারে। ভূরাজনৈতিক অস্থিরতাও ছিল অন্যতম কারণ।২০১২ সালের শুরু থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে মূলত ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ কঠোর করায়। তবে লিবিয়ার তেল উৎপাদন আবার শুরু হওয়ায় এবং সৌদি আরব ও ইরাক উৎপাদন বাড়ানোয় তা দামের ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে সহায়তা করে। কিন্তু নভেম্বর মাসে ইসরায়েলে গাজায় হামলা চালালে একপর্যায়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার উঠে যায়, যা ছিল গত বছরে সর্বোচ্চ।স্বর্ণের দর আউন্সপ্রতি এক হাজার ৬০০ পাউন্ড দিয়ে বছর শুরু করেছিল। তবে ৪ অক্টোবর তা বছরের সর্বোচ্চ দর এক হাজার ৭৯৪ ডলার ৪০ সেন্টে উন্নীত হয়। আর বছর শেষ করেছে আউন্সপ্রতি এক হাজার ৬৫৮ ডলার দিয়ে। অন্যদিকে বছর শেষে রৌপ্যের দর ছিল আউন্সপ্রতি ৩০ ডলার ১৫ সেন্ট।