টাস্কফোর্স গঠন করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া পাট ও বস্ত্রকলগুলো শর্ত লঙ্ঘন করেছে কি না তা খুঁজে বের করে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে।
বস্ত্র ও পাটকলের বিরাষ্ট্রীয়করণের শর্ত পর্যালোচনা এবং ইতিমধ্যে যেসব কারখানার বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ আছে সেগুলোকেও সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালু করার বিষয়ে সুপারিশ তৈরি করবে টাস্কফোর্স।