টিআইই ঢাকার যাত্রা শুরু হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকেন্দ্রিক সংগঠন দ্য ইন্দাস এন্ট্রাপ্রেনিউরস বা টিআইই বাংলাদেশেও যাত্রা শুরু করতে যাচ্ছে। গত সোমবার রাজধানীর গুলশানের
এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিআইই ঢাকা নামে সংগঠনটির যাত্রার ঘোষণা দেওয়া হয়।
টিআইই ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোনিয়া বশির কবির এবং সহসভাপতি শামীম আহসান সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন দিক তুলে ধরেন।
ঢাকায় সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন তাহসিন আমান, খালিদ হোসাইন, আইনজীবী নিহাদ কবীর, সামিয়া জামান, সৈয়দ ফরহাম আহম্মেদ, ফারজানা চৌধুরী, নাজিম ফারহান চৌধুরী, রাসেল টি আহমেদসহ বেশ কয়েকজন উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবী। বিজ্ঞপ্তি।