টিএনটি এক্সপ্রেস ও ট্রিউনের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন কোম্পানি টিএনটি এক্সপ্রেস এবং জনসংযোগ ও বিজ্ঞাপনী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রিউন (প্রা.) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।বাংলাদেশে টিএনটি এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার রাজিভ ভট্টাচার্য এবং ট্রিউন (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিএনটি এক্সপ্রেসের উপমহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন এবং ট্রিউনের উপব্যবস্থাপনা পরিচালক রাফিয়া আফরিন ও নির্বাহী পরিচালক ফরহাদ কামাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।