টিএনটি এক্সপ্রেসের লয়্যালটি প্রচারণা শুরু হয়েছে
বিশ্বের খ্যাতনামা বিজনেস টু বিজনেস (বিটুবি) এক্সপ্রেস ডেলিভারি কোম্পানি টিএনটি এক্সপ্রেস গতকাল বুধবার বাংলাদেশে একটি রিটেইল লয়্যালটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে। এ প্রচারণা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।টিএনটি এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাজিভ ভট্টাচার্য ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টিএনটি অ্যাসোসিয়েটসের মহাব্যবস্থাপক (মধ্যপ্রাচ্য ও উপমহাদেশ) টিম ফ্র্যাংকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রচারণা চলাকালে টিএনটি এক্সপ্রেসের ঢাকা ও চট্টগ্রামের কার্যালয়গুলোর মাধ্যমে পাঠানো শিপমেন্টের ওপর গ্রাহকেরা বিশেষ মূল্য উপভোগ করবেন এবং প্রতিটি শিপমেন্টের জন্য পুরস্কার জেতারও সুযোগ থাকবে। এ ছাড়া টিএনটি এক্সপ্রেস বিনা মূল্যে ‘টিএনটি শিওরওয়ার্ডস’ নামের একটি সদস্য-কার্ডও দেওয়া শুরু করেছে। সদস্য-কার্ডধারী গ্রাহক প্রতিটি পাঠানো কনসাইনমেন্টের জন্য নির্দিষ্ট পয়েন্ট লাভ করবেন। বিজ্ঞপ্তি।