টিএনটির ১৫তম সেবাকেন্দ্র সাভারের হেমায়েতপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন কোম্পানি টিএনটি এক্সপ্রেস ঢাকার অদূরে হেমায়েতপুরে তাদের ১৫তম সেবাকেন্দ্র চালু করেছে।সম্প্রতি নতুন এ সেবাকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে টিএনটি এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার রাজিভ ভট্টাচার্য। টিএনটি এক্সপ্রেস বাংলাদেশসহ বিশ্বের ২০০টির অধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এর প্রধান কার্যালয় নেদারল্যান্ডে অবস্থিত। বিজ্ঞপ্তি।