টিএনটির ১৬তম সেবাকেন্দ্র ঢাকার বারিধারায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন কোম্পানি-টিএনটি এক্সপ্রেস রাজধানীর বারিধারা ডিওএইচএসে তাদের ১৬তম সেবাকেন্দ্র চালু করেছে।সম্প্রতি নতুন এই সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে টিএনটি এক্সপ্রেসের আবাসিক ব্যবস্থাপক রাজীব ভট্টাচার্য।অনুষ্ঠানে রাজিভ ভট্টাচার্য বলেন, বারিধারা এলাকার আশপাশে অনেকগুলো মাঝারি ও বড় আকারের পোশাক কারখানা ও বায়িং হাউস রয়েছে। কাজেই এই সেবাকেন্দ্রের মাধ্যমে এসব গ্রাহককে বিশেষ সেবা প্রদান করা সম্ভব হবে।টিএনটি এক্সপ্রেস বাংলাদেশসহ বিশ্বের দুই শতাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এর প্রধান কার্যালয় নেদারল্যান্ডে অবস্থিত। বিজ্ঞপ্তি।