টিএমএসএসের ঋণমান নির্ণয় করবে ক্র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিএমএসএস এবং ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্র্যাব) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ক্র্যাব দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও টিএমএসএসের ঋণমান সম্পাদন করবে। ঋণমান বেসরকারি এ সংস্থাটির আর্থিক অবস্থানের মূল্যায়ন সম্পাদন করবে। ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ক্র্যাবের এসভিপি এইচ এস সোহরাওয়ার্দ্দী, ভিপি মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যবসা উন্নয়ন-প্রধান খালিদ হোসেন এবং টিএমএসএসের পরিচালক মনোয়ার রেজা খান, উপনির্বাহী পরিচালক খায়রুল ইসলাম ও উপপরিচালক আবুল বাশার ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।