টিকফার লাভক্ষতি নিয়ে সেমিনার
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে গত সোমবার ‘বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তির সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্কুল অব ইকনোমিক্সের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি ড. শামীম শাকুর। আলোচক হিসেবে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জামিল ডি. আহসান, বিআইবিএমের ইমেরিটাস অধ্যাপক খোন্দকার ইব্রাহীম খালেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আমীর হোসেন প্রমুখ। বক্তারা টিকফার পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, টিকফা যেন বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো ধরনের খারাপ অবস্থার সৃষ্টি না করে, কিংবা খারাপ ফল বয়ে না আনে, সেদিকে সতর্ক থাকতে হবে। কাজী খলীকুজ্জমান আহমদ মন্তব্য করেন, এ অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে টিকফা বিবেচিত হতে পারে। বিজ্ঞপ্তি।