টিবিএল ও ডিবিবিএলের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) মধ্যে ‘মোবাইল ব্যাংকিং সেবা’ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান ১-এ টেলিটকের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন টিবিএলের এমঅ্যান্ডএসের মহাব্যবস্থাপক মো. শাহ আলম ও ডিবিবিএলের হেড অব মোবাইল ব্যাংকিং মো. আবুল কাসেম খান। এ সময় উপস্থিত ছিলেন টিবিএলের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ও ডিবিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মো. শিরিন। বিজ্ঞপ্তি।