টিবিডব্লিউএর দুজন কর্মকর্তা এখন ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিবিডব্লিউএ/টাকিলার সিঙ্গাপুরভিত্তিক দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল হেড অব স্ট্র্যাটেজি রবিন নায়েক এবং টিবিডব্লিউএ/মালয়েশিয়ার ক্রিয়েটিভ অ্যান্ড মিডিয়া আর্টস, ইসিডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেফ অর এখন ঢাকায়।তাঁরা বাংলাদেশে বাজার পর্যবেক্ষণ, ‘ডিসরাপশন অ্যান্ড মিডিয়া আর্টস’ সেশন পরিচালনা এবং টিবিডব্লিউএর স্থানীয় এজেন্সি টিবিডব্লিউএ/বেঞ্চমার্কে একটি দক্ষতা বৃদ্ধির কর্মশালা পরিচালনা করতে বাংলাদেশে এসেছেন।রবিন নায়েক ১৯৯৮ সালে টিবিডব্লিউএ/সিঙ্গাপুরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর হিসেবে যোগ দেন।জেফ অর অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিভিন্ন বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।