টিবিডব্লিউএর ব্যবস্থাপনা পরিচালক এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা টিবিডব্লিউএর ওয়ার্ল্ডওয়াইড ব্যবস্থাপনা পরিচালক ক্রিস গ্যালিয়া এখন ঢাকায়।স্থানীয় বাজার পরিদর্শন, ব্র্যান্ড ইনডাকশন সেশন ও সংস্থাটির স্থানীয় অফিস টিবিডব্লিউএ বেঞ্চমার্কের দক্ষতা বাড়ানোর কর্মশালা পরিচালনার জন্য তিনি ঢাকা এসেছেন।টিবিডব্লিউএর শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বর্তমানে বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দায়িত্বে নিয়োজিত। কনজ্যুমার ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং, করপোরেট ব্র্যান্ড, প্রাইভেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, কনজ্যুমার ফিন্যান্স ইত্যাদিতে তাঁর বেশ দক্ষতা রয়েছে।ক্রিসের মূল দায়িত্বের মধ্যে রয়েছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যান্ড স্ট্র্যাটেজির সফল প্রয়োগ, সৃষ্টিশীলতা, ব্র্যান্ড অবকাঠামো তৈরি, দক্ষতা বৃদ্ধি, সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি। বিজ্ঞপ্তি।