টিভিএস মোটরসাইকেল কিনতে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও টিভিএস অটোস বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়।চুক্তি অনুযায়ী টিভিএস অটোস থেকে মোটরসাইকেল কিনলে গ্রাহকেরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ‘সাদিক পারসোনাল ফাইন্যান্স’ নিতে পারবেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপণন বিভাগের প্রধান গীতাঙ্ক দত্ত এবং টিভিএস অটোস বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াজ আহেমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান কামরান সঞ্জয় রহমান ও ন্যাশনাল সেলসের প্রধান এম মুশফিকুর রহমান এবং টিভিএস অটোস বাংলাদেশের অর্থ বিভাগের প্রধান বিপ্লব কুমার রায়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সাদিক পারসোনাল ফাইন্যান্স স্ট্যান্ডার্ড চার্টার্ডের একটি ইসলামিক ব্যাংকিং সেবা। বিজ্ঞপ্তি।