টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানির চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিন আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এখন টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানির চিন্তা করা হচ্ছে। রাজধানীর বাদামতলী পাইকারি ফলের বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করতে গিয়ে গতকাল বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আগে বছরে ৩০০ থেকে ৪০০ টন ফরমালিন আমদানি করা হতো। নিয়ন্ত্রণ আরোপের পর এ বছরের আট মাসে মাত্র ৪৭ টন ফরমালিন আমদানির অনুমতি দেওয়া হয়েছে।যেসব বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র থাকবে, সেসব বাজারে ফরমালিনযুক্ত খাদ্যপণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে বাজারটি ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের অর্থায়নে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি বাদামতলী বাজার কমিটির কাছে হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী।অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সহসভাপতি হেলাল উদ্দিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ, সাবেক সাংসদ হাজী সেলিম, বাদামতলী ফল আড়তদার সমবায় বাজারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।