টুঙ্গিপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার এ শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক কাজী শহীদুল আলম, আবদুল মতিন, বোরহান উদ্দিন আহমেদ, মো. জিল্লুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি