টুঙ্গিপাড়ায় সোনালী ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া বাজারে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের ১১৯৬তম শাখা খোলা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি মো. ফায়েকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মাইনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ফরিদপুর কার্যালয়ের জিএম মেসবাহ উল হক। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম এস এম মাহবুবুল আলম, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম এ বি এম সানাউল্লাহ, ফরিদপুর কার্যালয়ের এজিএম অঞ্জন কুমার বোস, গোপালগঞ্জ প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আবদুল ওহাব খান বক্তব্য দেন।