প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক ওয়ান গ্লোবাল ও মাইক্রোসফট সম্প্রতি ঢাকার ওয়েস্টিন হোটেলে ‘গিয়ার আপ ইওর বিজনেস উইথ ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করে। টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ক্লাউড সলিউশন বিশেষজ্ঞ আবু সালেহ মোহাম্মদ রাশেদুজ্জামান প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এরপর টেক ওয়ান গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লারস্ জেপেসেন ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আলোচনা করেন। বিজ্ঞপ্তি