গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের সঙ্গে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিটস্) এবং বিকাশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বিটসের ভারপ্রাপ্ত সিইও এবং ব্র্যাক ব্যাংকের আইটি হেড শ্যামল বি দাস, বিকাশ-এর আইটি হেড গোলাম কবির, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও এমডি লাহিরু মুনিন্দ্রাদাসা এবং ব্র্যাক ব্যাংক, বিটস্, বিকাশ, টেক ওয়ান গ্লোবাল ও মাইক্রোসফট বাংলাদেশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে মাইক্রোসফটের সল্যুশন দ্বারা টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেড ব্র্যাক ব্যাংক, বিটস্ ও বিকাশের আইটি পরিকাঠামো স্ট্রাকচারিং ও উন্নয়নের জন্য কাজ করবে। বিজ্ঞপ্তি।