টেকনাফ বন্দরের অক্টোবরের আয় ৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত অক্টোবর মাসে প্রায় আট কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় চার কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। অক্টোবরে আমদানি-রপ্তানির বিপরীতে আদায় হয়েছে সাত কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকা।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, অক্টোবর মাসে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী আমদানি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।