টেকনাফ স্থলবন্দর ঈদের দিনেও খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদের দিনেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর খোলা থাকবে। মিয়ানমার থেকে আমদানি করা মালামাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও সেই দেশে বিভিন্ন পণ্য রপ্তানির জন্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ ব্যবস্থায় বন্দরটি খোলা রাখা হচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের পরিচালন ব্যবস্থাপক অপারেশন (হিসাব) আবু নুর খালিদ বলেন, দেশে মূল্যবৃদ্ধি পাওয়ায় মিয়ানমার থেকে এ স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। সে জন্য চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ সরবরাহের লক্ষ্যে ঈদের দিনেও বন্দর খোলা রাখা হবে।