টেকনাফ স্থলবন্দরে আগস্টে আড়াই কোটি টাকার রাজস্ব আয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে দুই কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা কাজী আবুল হোসাইন প্রথম আলোকে জানান, গত ৯ জুন মিয়ানমারের জাতিগত দাঙ্গার পর থেকে দেশটির সঙ্গে সীমান্তবাণিজ্য কিছুদিন প্রায় বন্ধ ছিল। বর্তমানে চালু থাকলেও প্রতি সপ্তাহে মাত্র দু-একটি করে পণ্যবাহী ট্রলার আসে, যা আগের তুলনায় অনেক কম।কাজী আবুল হোসাইন আরও বলেন, মিয়ানমারে গত জুনের সংঘটিত দাঙ্গার আগে এই স্থলবন্দর দিয়ে প্রতি মাসে পাঁচ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হতো।