টেকনাফ স্থলবন্দরে ছয় মাসে নয় কোটি টাকা ঘাটতি
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে নয় কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলবন্দরটি চলতি অর্থবছরের জন্য মোট ৬৫ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী ছয় মাসে ৩২ কোটি ৫০ লাখ টাকা আদায়ের কথা। কিন্তু এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ২২ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টাকা।স্থানীয় কাস্টমস সূত্রে জানা যায়, এই স্থলবন্দরে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চার কোটি ১২ লাখ টাকা, আগস্টে দুই কোটি ৫৯ লাখ টাকা, সেপ্টেম্বরে পাঁচ কোটি ৬৮ লাখ টাকা, অক্টোবরে চার কোটি পাঁচ লাখ টাকা, নভেম্বরে ছয় কোটি ২৪ লাখ টাকা ও ডিসেম্বরে সাত কোটি ৫৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মিয়ানমারে জাতিগত সংঘাতের কারণে বৈধপথে আমদানি-রপ্তানি কমেছে। এতে রাজস্ব আয়ে প্রভাব পড়েছে।