টেকনাফ স্থলবন্দরে তিন দিন ধরে পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ স্থলবন্দরে তিন দিন ধরে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে।মজুরি পরিশোধ না করায় শ্রমিকেরা গত রোববার থেকে এই স্থলবন্দরে পণ্য খালাসের কাজ করছেন না। যে কারণে বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং মিয়ানমার থেকে আসা ২৫টি পণ্যবাহী ট্রলার থেকে পণ্য খালাস হচ্ছে না। এ জন্য হিমায়িত মাছ ও অন্যান্য পণ্য নষ্ট হচ্ছে এবং আমদানি-রপ্তানিকারকদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ আমদানি-রপ্তানিকারকদের কাছ থেকে নিয়মিত শ্রমিকের মজুরি আদায় করছে। কিন্তু এক সপ্তাহ ধরে শ্রমিকদের তা পরিশোধ করেনি বলে তাঁরা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।এদিকে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক আবদুল মোহাইমেন প্রথম আলোকে জানান, পণ্য খালাসের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি শ্রমিকদের মজুরি নিয়মিত পরিশোধ করেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার মো. হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।টেকনাফ স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) কাজী আবুল হোসাইন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় রাজস্ব আদায়ে দৈনিক গড়ে ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হচ্ছে। চলতি মাস শেষে মাসিক রাজস্ব আদায়ে এর প্রভাব পড়তে পারে।