টেকনাফ স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ৯ কোটি ৩৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১৫-১৬ অর্থবছরে এ স্থলবন্দরে মাসে ৪ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এর বিপরীতে আদায় হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।