টেকনাফ স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত আগস্ট মাসে পাঁচ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্যের মাধ্যমে এই পরিমাণ অর্থ আয় হয়েছে; যা চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের দুই কোটি ৯৭ লাখ টাকার চেয়ে প্রায় দ্বিগুণ। জানতে চাইলে টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা নূরে আলম প্রথম আলোকে জানান, রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে তাঁরা স্থানীয় ব্যবসায়ীদের মিয়ানমারের সঙ্গে আরও বেশি করে পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি করার পরামর্শ দিয়েছেন। চলতি ২০১৪-১৫ অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭০ কোটি টাকা; যা গত অর্থবছরে ছিল ৫৬ কোটি টাকা।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি