টেকনাফ স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ২০১১-১২ অর্থবছরের শেষ মাস জুনে দুই কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা সাত কোটি ২০ লাখ টাকার লক্ষ্যমাত্রার চেয়ে চার কোটি ৬৫ লাখ টাকা কম।স্থানীয় ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের মতে, প্রতিবেশী মিয়ানমারে জাতিগত দাঙ্গার কারণে সীমান্ত বাণিজ্য ‘অঘোষিতভাবে’ ২২ দিন বন্ধ থাকায় জুনে রাজস্ব আয়ে ধস নেমেছে।কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা পণ্যসমূহের মধ্যেরয়েছে: কাঠ, হিমায়িত মাছ, শুঁটকি, আচার, তেঁতুল, মাষকলাই, বাঁশ, শুকনো বরই, সিমেন্ট, গেঞ্জি, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ট্যাংক, গাছের ছাল, আম, সুপারি ইত্যাদি উল্লেখযোগ্য।