টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের মধ্যেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত নভেম্বর মাসে সাড়ে ১০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণের বেশি।
স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১৩-১৪ অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় চার কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।
নভেম্বরে মাসে মিয়ানমার থেকে ৩০ কোটি ৪৬ লাখ টাকার পণ্য আমদানি-রপ্তানির বিপরীতে আদায় হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশ থেকে এক কোটি ৭০ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নভেম্বর মাসের শুরু থেকে টানা হরতাল ও পরে লাগাতার অবরোধ সত্ত্বেও নৌপথে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী আমদানির সুবাদে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।