প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে তিন কোটি ৪৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এই আয় আগের বছরের একই সময়ের চার কোটি ৩২ লাখ টাকার চেয়ে প্রায় ৮৬ লাখ টাকা কম।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো এই স্থলবন্দরকে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি। ২০১২-১৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল ৬৫ কোটি টাকা। মাসিক লক্ষ্যমাত্রা দাঁড়ায় পাঁচ কোটি ৪১ লাখ টাকা। সে অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নতুন অর্থবছরের প্রথম মাসে ঘাটতি দাঁড়াবে প্রায় দুই লাখ টাকা।