টেকনাফ স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্য বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
আলোচ্য অর্থবছরে এই স্থলবন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে ৬০ কোটি ৮৬ লাখ টাকা, যা ৬৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে চার কোটি টাকা কম।
স্থলবন্দরটি ব্যবহারকারী কয়েকজন ব্যবসায়ী বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আসায় বৈধ পথে আমদানির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে সীমিত আকারে কাঠ ও মাছ আমদানি হওয়ায় বন্দরটি এখন সচল রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বৃদ্ধি ও মিয়ানমারে জাতিগত দাঙ্গার কারণে আমদানি প্রতিদিন হ্রাস পাচ্ছে। এ ছাড়া সীমান্ত-বাণিজ্যে লোকসানের ভয়ে অনেক ব্যবসায়ী মিয়ানমার থেকে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। এতে রাজস্ব আদায়ের ওপর প্রভাব পড়েছে বলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।