টেকনাফ স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যবিদায়ী ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।আলোচ্য অর্থবছরে এই স্থলবন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে ৬৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার টাকা। যা বন্দরটির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া ৭৪ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকার লক্ষ্যমাত্রার চেয়ে সাত কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা কম।এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা আনোয়ার মাসুম প্রথম আলোকে জানান, ডলারের মূল্যবৃদ্ধি ও বাংলাদেশি টাকার মান কমে যাওয়ার কারণে সীমান্ত-বাণিজ্যে অনেক ব্যবসায়ী লোকসানের ভয়ে মিয়ানমার থেকে পণ্যসামগ্রী আমদানি কমিয়ে দেন বলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।