টেকনাফে অর্থনৈতিক অঞ্চল স্থাপন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাংয়ে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশেন (বিপিসি) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে। বিপিসির চেয়ারম্যান অপরূপ চৌধুরী এবং বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোলদেশ আলম চৌধুরীসহ বিপিসি ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি