টেকনাফে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে কোরবানির সময় চামড়া ব্যবসায়ীরা অন্তত ৩০ হাজার গরুর চামড়া সংগ্রহ করে থাকেন। এবারের লক্ষ্যমাত্রাও ছিল তা-ই। তবে তা অর্জিত হচ্ছে না। টেকনাফের ব্যবসায়ীদের কাছে সরাসরি চামড়া বিক্রি করে কম দাম পাওয়ার অভিযোগ স্থানীয় চামড়া বিক্রেতাদের। সে কারণে এবার অনেক ব্যবসায়ীই ফড়িয়াদের কাছে চামড়া বিক্রি করে দিয়েছেন, যা কক্সবাজার ও চট্টগ্রাম চলে যাচ্ছে। এজন্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।