টেকনাফে সাউথইস্ট ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ১০৭তম শাখা গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রামের শাখাপ্রধানেরা এবং টেকনাফ শাখাপ্রধান মো. মাসুম হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।