টেকসই অর্থনীতির ভিত গড়তে কৃষি খাতের বিকল্প নেই: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি গড়ে তুলতে কৃষি খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।বরগুনার বাওয়ালকর গ্রামে গতকাল শনিবার সৌরবিদ্যুৎচালিত একটি সেচ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে ও রহিমআফরোজের কারিগরি সহায়তায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থা এই প্রকল্প বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পৌর মেয়র মো. শাহাজান, আরডিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হাসান ও কৃষক আবদুস সালাম বক্তব্য দেন। আরডিএফের সভাপতি এমরানুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।