টেকসই শিল্পায়নে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই শিল্পায়নে প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহারের ওপর জোর দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেছেন, জি-৭৭ভুক্ত সদস্যদেশে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার রয়েছে। পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এই সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
প্রাকৃতিক সম্পদের সুব্যবস্থাপনা ও শিল্পায়নবিষয়ক গ্রুপ-৭৭ভুক্ত সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের সভার শেষ দিনে অনুষ্ঠিত প্যানেল সংলাপে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। দক্ষিণ বলিভিয়ার তারিজায় দুই দিনব্যাপী এই সংলাপ শনিবার শেষ হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক সম্পদের বেআইনি ব্যবহারের ফলে জনগণ এর প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। বিজ্ঞপ্তি।