টেকেরহাটে প্রাইম ব্যাংকের এসএমই শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের টেকেরহাটে প্রাইম ব্যাংক লিমিটেডের নবম এসএমই শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বণিক সমিতির প্রেসিডেন্ট শিবনাথ সাহা ও সেক্রেটারি শাহজাহান খান। এ ছাড়া ব্যাংকের এসইভিপি শওকত হোসেন ও টেকেরহাট শাখার প্রধান চৌধুরী মো. শহীদুল্লাহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।কাজী সিরাজুল ইসলাম বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিস্তারে আমরা সেবার পরিধি আরও বাড়াতে চাই। বিজ্ঞপ্তি।