প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল বুধবার শুরু হয়েছে চার দিনব্যাপী ১৭তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬, ১০ম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৬ এবং ২৫তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার আদার্শ সোআইকা। প্রদর্শনীতে ২৩টি দেশের প্রায় ১ হাজার ৫০টি কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি