প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেক্সমার্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড ‘ওকাল্ট শীতবস্ত্র অভিযান’ শীর্ষক কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় যে কেউ পুরোনো শীতবস্ত্র টেক্সমার্টের বিক্রয় কেন্দ্রে জমা দিয়ে ২৫ শতাংশ মূল্য ছাড় সুবিধা পাবেন।গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওকাল্ট শীতবস্ত্র অভিযান উদ্বোধন করেন টেক্সমার্টের ব্যবস্থাপনা পরিচালক মুশফিক হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের টেক্সমার্ট ও ওকাল্টের প্রায় ৪৫টি বিক্রয়কেন্দ্রে পুরোনো শীতবস্ত্র জমা দিয়ে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে ওকাল্ট জিন্স ক্রয়ে ২৫ শতাংশ মূল্যছাড় সুবিধা পাবেন গ্রাহকেরা। সংগৃহীত শীতবস্ত্র মানবিক সাহায্য সংস্থা, জাগো ফাউন্ডেশন এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশনের মাধ্যমে শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।